বিজয়ের সার্ফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে গতকাল বৃহস্পতিবার সার্ফিং প্রতিযোগিতার আয়োজন করে ‘সার্ফিং বাংলাদেশ’। দেশের প্রথম সার্ফার ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনবার পুরস্কারজয়ী জাফর আলমসহ ৩৪ জন ছেলেমেয়ে বিজয়ের এই জলক্রীড়ায় মেতে ওঠেন। সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী সার্ফাররা বড় বড় ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরে বেড়ান বিশাল সমুদ্রে। সৈকতে আসা বিপুলসংখ্যক পর্যটক তীরে দাঁড়িয়ে এই জলক্রীড়া উপভোগ করে। জাফর আলম বলেন, ‘সকাল সাড়ে নয়টায় সৈকতে স্থাপিত বালু ভাস্কর্য উৎসবে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা সমুদ্রে নেমে পড়েন। মূলত বিজয়ের ৩৯ বছরকে ধারণ করে এই জলক্রীড়া। এর মাধ্যমে দেশকে সত্যিকারের সোনার বাংলায় গড়ে তোলার স্বপ্ন দেখছি।’