বিজয়ের ৪০ বছর উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের ৪০ বছর পূর্তি এবং নতুন বছরকে স্বাগত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান মিলনায়তনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচ এ প্রদর্শনীর আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের আলোচিত ছবিসহ দেশ-বিদেশের ছয়টি ছবি প্রদর্শন করা হবে। কাল মঙ্গলবার প্রদর্শনী শেষ হবে।