বিটি বেগুন চাষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে সরকারকে বিটি বেগুন চাষ বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে বিটি বেগুনবিরোধী মোর্চা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা কেন্দ্রের পৃথক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শাহবাগে বেলা ১১টায় উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিটি বেগুন চাষ বন্ধ করার দাবি জানান। সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ পর্যন্ত বাংলাদেশসহ তিনটি দেশে এই বেগুনের চাষ হয়েছে। এর মধ্যে ফিলিপাইনের আদালতের নির্দেশে এই বেগুন নিষিদ্ধ করা হয়েছে। ভারতেও সরকারের আদেশে তা বন্ধ আছে। ওই দুই দেশে ব্যর্থ হয়ে এই বেগুন চাষের চেষ্টা চলছে। তিনি বলেন, স্বাস্থ্য, মৎস্য, পরিবেশ মন্ত্রণালয় থেকে বিটি বেগুন চাষের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু কৃষি মন্ত্রণালয় রাজনৈতিক চাপে এই বেগুন চাষের অনুমতি দিয়েছে। বাপার যুগ্ম সম্পাদক মহিদুল হক বলেন, আমাদের এই বিটি বেগুনের প্রয়োজন নেই। বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য সরকার জনস্বার্থকে উপেক্ষা করেছে। সমাবেশে বক্তারা বলেন, বিটি বেগুন মানুষের খাদ্য হিসেবে প্রমাণিত হয়নি। এ ছাড়া নারীদের প্রজননস্বাস্থ্যের জন্য এই বেগুন ঝুঁকি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বেলা একটার দিকে বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে বিটি বেগুন চাষের বিরুদ্ধে মানববন্ধন হয়। বক্তারা বলেন, বিটি বেগুন চাষের ফলে পোকার আক্রমণ কম হয় কিন্তু জিনগত পরিবর্তনের ফলে এতে যে বিষ তৈরি হয় তা মানুষের লোহিত কণা ধ্বংস করে দেয়। যথাযথ গবেষণা ছাড়া এ বেগুন চাষ বন্ধ করার দাবি জানানো হয়। মানববন্ধনে আরও অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

অবিলম্বে সরকারকে বিটি বেগুন চাষ বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে বিটি বেগুনবিরোধী মোর্চা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা কেন্দ্রের পৃথক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শাহবাগে বেলা ১১টায় উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিটি বেগুন চাষ বন্ধ করার দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ পর্যন্ত বাংলাদেশসহ তিনটি দেশে এই বেগুনের চাষ হয়েছে। এর মধ্যে ফিলিপাইনের আদালতের নির্দেশে এই বেগুন নিষিদ্ধ করা হয়েছে। ভারতেও সরকারের আদেশে তা বন্ধ আছে। ওই দুই দেশে ব্যর্থ হয়ে এই বেগুন চাষের চেষ্টা চলছে। তিনি বলেন, স্বাস্থ্য, মৎস্য, পরিবেশ মন্ত্রণালয় থেকে বিটি বেগুন চাষের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু কৃষি মন্ত্রণালয় রাজনৈতিক চাপে এই বেগুন চাষের অনুমতি দিয়েছে।
বাপার যুগ্ম সম্পাদক মহিদুল হক বলেন, আমাদের এই বিটি বেগুনের প্রয়োজন নেই। বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য সরকার জনস্বার্থকে উপেক্ষা করেছে।
সমাবেশে বক্তারা বলেন, বিটি বেগুন মানুষের খাদ্য হিসেবে প্রমাণিত হয়নি। এ ছাড়া নারীদের প্রজননস্বাস্থ্যের জন্য এই বেগুন ঝুঁকি সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বেলা একটার দিকে বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে বিটি বেগুন চাষের বিরুদ্ধে মানববন্ধন হয়। বক্তারা বলেন, বিটি বেগুন চাষের ফলে পোকার আক্রমণ কম হয় কিন্তু জিনগত পরিবর্তনের ফলে এতে যে বিষ তৈরি হয় তা মানুষের লোহিত কণা ধ্বংস করে দেয়। যথাযথ গবেষণা ছাড়া এ বেগুন চাষ বন্ধ করার দাবি জানানো হয়। মানববন্ধনে আরও অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।