বিটি বেগুন চাষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবেল ছাড়া বিটি বেগুন চাষ বন্ধের দাবি জানিয়েছে বিটি বেগুনবিরোধী মোর্চা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিটি বেগুনের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গোপন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তায় বহুজাতিক কোম্পানি মনসান্তো ও ভারতের মাহিকোর সহায়তায় সরকার কৃষক পর্যায়েবিটি বেগুনের চাষ শুরু করেছে। মানববন্ধনে অংশ নেন বিটি বেগুনবিরোধী মোর্চার ফরিদা আখতার, মহিদুল হক, এম এ সোবহান, সীমা দাস। বিজ্ঞপ্তি।