প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবেল ছাড়া বিটি বেগুন চাষ বন্ধের দাবি জানিয়েছে বিটি বেগুনবিরোধী মোর্চা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিটি বেগুনের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গোপন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তায় বহুজাতিক কোম্পানি মনসান্তো ও ভারতের মাহিকোর সহায়তায় সরকার কৃষক পর্যায়ে বিটি বেগুনের চাষ শুরু করেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে ২০টি এলাকার কৃষককে চার জাতের বিটি বেগুন সরবরাহ করা হয়েছে। দু-একজন কৃষক ছাড়া সবার জমিতেই বিটি বেগুন চাষ ব্যর্থ হয়েছে। মানববন্ধনে অংশ নেন বিটি বেগুনবিরোধী মোর্চার ফরিদা আখতার, মহিদুল হক, এম এ সোবহান, সীমা দাস। বিজ্ঞপ্তি।