বিটিআই কাস্টমার ক্লাবের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নির্মাণকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) তার গ্রাহকদের জন্য বিটিআই কাস্টমার ক্লাব নামে একটি ভার্চুয়াল ক্লাবের উদ্বোধন করেছে। গত শনিবার নিজস্ব ভবন বিটিআই সেলিব্রেশন পয়েন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্লাবের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (ব্র্যান্ড ম্যানেজমেন্ট) আয়েশা সিদ্দিকা সংবাদ সম্মেলনের উদ্বোধন করেন। মূল বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। বিজ্ঞপ্তি।