বিটিআরসিতে নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসর-উত্তর ছুটিতে থাকা সচিব ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এতে বলা হয়, অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে ২৩ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হলো। তিনি সুনীল কান্তি বোসের স্থলাভিষিক্ত হচ্ছেন।