বিটিআরসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন কোম্পানির হিসাব যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে সাম্প্রতিক বিরোধ নিয়ে আলোচনা হয়।কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম বাবু, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতন অংশ নেন।প্রসঙ্গত, চার মাস নিরীক্ষা কার্যক্রম শেষে বিটিআরসি ৩ অক্টোবর অভিযোগ করে, গ্রামীণফোন তিন হাজার ৩৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।সংসদীয় কমিটির সভায় বিটিআরসির কাছ থেকে সনদ নেওয়া প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যাচাই করার এখতিয়ার টেলিকম আইন অনুযায়ী আছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। পাশাপাশি বিটিআরসির আওতাধীন সব প্রতিষ্ঠানের হিসাব যাচাই করতে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার বলে মত দেয় সংসদীয় কমিটি।কমিটির আগামী বৈঠকে মুঠোফোন কোম্পানির হিসাব যাচাই-বাছাই কারার নিয়মকানুন অবহিত করার পরামর্শ দেওয়া হয়।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিটিআরসির চেয়ারম্যানের কাছে কমিটির সদস্যরা জানতে চান, কোনো প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যাচাই করতে বিটিআরসি নিরীক্ষক নিয়োগ করতে পারে কি না?বিটিআরসির চেয়ারম্যান এ সময় কমিটিকে জানান, আইন অনুযায়ী তাঁরা পদক্ষেপ নিয়েছেন।বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, কমিটি মনে করে, বিটিআরসির আওতাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব যাচাইয়ের ব্যাপারে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার।তিনি বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির যে বিষয়ে দ্বন্দ্ব চলছে, তা সুখকর নয়। একটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে নজরদারি করবে, তার ব্যাখ্যা থাকা দরকার।’সভায় ২০১২ সালের আগেই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।