বিটিআরসির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিল জিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নে অতিরিক্ত প্রায় ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন (জিপি)।গতকাল মঙ্গলবার বিকেলে দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানি জিপি এ চিঠি বিটিআরসিতে পাঠায়। জিপির প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজি মনিরুল কবির বলেন, সোমবার লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে পাঠানো চিঠির কিছু অস্পষ্টতার ব্যাখ্যা চেয়ে জিপির পক্ষ থেকে এ ফিরতি চিঠি পাঠানো হয়েছে। তাতে ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ (এমসিএফ) আমলে নিয়ে প্রায় ৩৮৪ কোটি টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।তবে জিপির চিঠি পায়নি বলে জানিয়েছেন বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালক এ কে এম শহিদুজ্জামান। তিনি প্রথম আলোকে জানান, কার্যালয়ের শেষ কর্মঘণ্টা পর্যন্ত জিপির পক্ষ থেকে কোনো চিঠি তারা পাননি।প্রসংগত, একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি তিন হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে জিপিকে চিঠি দেয়। আর সোমবার নতুন করে টুজি লাইসেন্স নবায়নে বিটিআরসি অতিরিক্ত অর্থ দাবি করল।