বিটিআরসির গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন কোম্পানিগুলোর ব্যাপারে গ্রাহকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে তাঁদের অভিযোগ শোনার জন্য আজ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই শুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে গ্রাহকেরা কল ড্রপ, ভয়েস কল তথা ইন্টারনেট বান্ডিল প্যাকেজ এবং মূল্য নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেন, নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মোট ১ হাজার ৩০৭ জন মানুষ তাঁদের নাম নিবন্ধন করেছেন। তিনি বলেন, কিন্তু অভিযোগের প্রকৃতি বিবেচনায় ৪৫০ জনকে শুনানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিটিআরসি। ওই কর্মকর্তা আরও বলেন, মনোনীত ব্যক্তিদের শুনানিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করে ই-মেইল, এসএমএস ও ফোনকলের মাধ্যমে জানানো হয়েছে। গণশুনানিতে বিটিআরসির কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের জবাব দেওয়ার জন্য মোবাইল ফোন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাসস