বিটিআরসির নতুন চেয়ারম্যান শাহজাহান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এল। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে প্রকৌশলী শাহজাহান মাহমুদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন পৃথক আদেশে সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদের নিয়োগ বাতিল করা হয়।
এর আগে গত ২৫ আগস্ট ইকবাল মাহমুদকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে সরকারি আদেশ জারি হয়েছিল। বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোস আগামী ২২ অক্টোবর অবসরে যাবেন।