বিটিটিবির কর্মচারীদের বিরুদ্ধে দুদকের ৩৭টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবির) কেন্দ্রীয় কার্যালয়ের যানবাহনের জ্বালানি ও মেরামত ব্যয়, কর্মচারীদের যাতায়াত ভাতা এবং টেলিফোন মেরামত ও সংরক্ষণ খাতে ২০০৫-০৭ অর্থবছরে লাগামহীন ব্যয়ের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হিসাবে এ সময়ে মোট খরচ দেখানো হয়েছে ৩১৮ কোটি টাকা। ওই সময়ে বাজেটের বাইরে কোনো হিসাব ছাড়াই প্রায় ২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। দুদকের একটি অনুসন্ধান দল লাগামহীন ব্যয়ের আড়ালে আর্থিক দুর্নীতির সঙ্গে বিটিটিবি বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকারও প্রমাণ পেয়েছে। আর্থিক এসব অনিয়মের সঙ্গে জড়িত থাকাদের বিরুদ্ধে ৩৭টি মামলা দায়ের করেছে দুদক।প্রায় সাত মাস তদন্ত করে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত ১৬টি অনুসন্ধান প্রতিবেদন দুদকে জমা দেওয়া হয়েছে। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৮ সালে দুদক তিন সদস্যবিশিষ্ট এ অনুসন্ধান দল গঠন করে। পরে এসব অনিয়ম বন্ধে বেশ কিছু পরামর্শ দেয় দুদকের দল। এগুলো বাস্তবায়ন করায় বিটিসিএলে আর্থিক অনিয়ম কমে এসেছে।যানবাহনের জ্বালানি ও মেরামত ব্যয়, কর্মচারীদের যাতায়াত ভাতা এবং টেলিফোন মেরামত ও সংরক্ষণ খাতে ২০০৫-৬ অর্থবছরে ব্যয় করা হয় প্রায় ১৬৩ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে প্রায় ১৫৫ কোটি টাকা। বর্তমানে দুদকের সুপারিশমালা অনুযায়ী চলায় ২০০৮-২০০৯ সালে বিটিসিএলে এ খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। খরচ মাত্র ৩৬ কোটি টাকায় নেমে এসেছে।বিটিসিএলের বাজেটে শৃঙ্খলা আনতে জুলাই মাসের মধ্যে ইউনিট অফিসে বাজেট পাঠানোর জন্য দুদক সুপারিশ করেছে। ফলে ২০০৮-২০০৯ অর্থবছরের বাজেট কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ইউনিট অফিসে পাঠানো হয়েছে।