বিটিভি অফিসার্স ক্লাবের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অফিসার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। বিটিভি সদর দপ্তরে গত শনিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। ৩১ সদস্যের নতুন কমিটিতে সভাপতি পদে এ এইচ জুলফিকার রহমান ও সাধারণ সম্পাদক পদে মীর আহসানুল আলম নির্বাচিত হয়েছেন।

অফিসার্স ক্লাবের বিদায়ী সভাপতি বিটিভির প্রধান প্রকৌশলী কাজী সোলায়মানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ। বিজ্ঞপ্তি।