বিটিভিতে আজ থেকে ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ সোমবার থেকে ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করবে। তবে টেরেস্ট্রিয়াল সম্প্রচার (যা ডিশ সংযোগ ছাড়া দেখা যায়) যথারীতি সকাল সাতটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ দুপুর ১২টায় বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তন থেকে ২৪ ঘণ্টা বিরতিহীন সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।