বিটিভিতে নামী স্কুলের পাঠদানের সময়ে আবারও পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামী ও মানসম্মত বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) সম্প্রচারের সময় আবারও পরিবর্তন করা হয়েছে। কাল ১২ জুনের পরিবর্তে এখন আগামী মঙ্গলবার থেকে শুরু হবে এই সম্প্রচার। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী ১২ জুন থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডাকায় সময় পরিবর্তন করা হয়েছে।নতুন সময় অনুযায়ী ১৪ জুন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি, ১৫ জুন গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত ও ১৬ জুন সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের শ্রেণীকক্ষের পাঠদান সম্প্রচার করা হবে। পরবর্তী সপ্তাহগুলোতে পূর্বনির্ধারিত রবি, সোম ও মঙ্গলবার যথাক্রমে ইংরেজি, গণিত ও রসায়ন বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১২ জুনের (রোববার) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময় পরে জানানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।