বিটিভিতে বিদ্যালয়ের পাঠদানের সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামী ও মানসম্মত বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদানের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ২২ মের পরিবর্তে এখন আগামী ১২ জুন থেকে শুরু হবে এই সম্প্রচার। দেশের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকায় সময় পরিবর্তন করা হয়েছে বলে গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রচারের ব্যবস্থা করা হবে।