বিটিভিতে শ্রেণী পাঠদান সম্প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দেশের সেরা বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে দেশব্যাপী সম্প্রচারের কার্যক্রম গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ইংরেজির ক্লাস দিয়ে ওই কার্যক্রম শুরু হয়।শিক্ষা মন্ত্রণালয় জানায়, আজ বুধবার সকাল নয়টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের গণিত এবং ১৬ জুন বৃহস্পতিবার একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়নের ক্লাস সম্প্রচার করা হবে। আগামী সপ্তাহ থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার একই সময়ে যথাক্রমে ইংরেজি, গণিত ও রসায়নের ক্লাস সম্প্র্রচার অব্যাহত থাকবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিটিভির মানসম্মত শ্রেণী পাঠদান সম্প্র্রচার কার্যক্রমের উদ্বোধনী ক্লাস চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের কিশলয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন।