বিটিভির ডিজি ও রাজউক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) পদে ম. হামিদ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে মো. নূরুল হুদার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ম. হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ১১ মার্চ বা যোগদানের তারিখ থেকে এবং নূরুল হুদার মেয়াদ ২৩ মার্চ বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।