বিটিসিএলের অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে অস্থায়ী কর্মচারীরা গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিটিসিএলের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বিটিসিএল মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৭০ জন কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, তাঁরা ১৫ থেকে ২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। বারবার স্থায়ীকরণের কথা বলা হলেও করা হচ্ছে না। এরপরও যদি তাঁদের স্থায়ী করা না হয়, তা হলে ৩১ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, সব সরকারি দপ্তরে মাস্টাররোলের কর্মচারীদের স্থায়ী করা হলেও বিটিসিএলের কর্মচারীদের এখনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি।
সমাবেশে বক্তব্য দেন কল্যাণ সমিতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মো. বাবুল, মো. আজাদ প্রমুখ।