বিটিসিএলের ইন্টারনেট সংযোগ অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট লাইন হঠাৎ করে অচল হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুর থেকে দেশব্যাপী বিটিসিএল ইন্টারনেট একযোগে পুরোপুরি বন্ধ হয়ে যায়।বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত সিঙ্গাপুরের সিংটেলের লাইন বসে যাওয়ায় বিটিসিএলের ব্রডব্যান্ড লাইনে এ বিপর্যয় দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিটিসিএলের উপপরিচালক মীর মো. মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘লাইন সচল করতে বিটিসিএল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব লাইন ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।’বর্তমানে বিটিসিএল ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁদের অধিকাংশই করপোরেট গ্রাহক।