বিটিসিএলের এক হাজার ৮৫৭ ক্যাজুয়াল কর্মচারীর স্থায়ী নিয়োগ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক হাজার ৮৫৭ জন ক্যাজুয়াল কর্মচারী ১৫ ডিসেম্বরের মধ্যে স্থায়ী নিয়োগের দাবিতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি। অন্যথা গত আট মাস স্থগিত করা অনড় অবস্থান কর্মসূচি আবার বাস্তবায়নের হুমকি দিয়েছেন সমিতির নেতারা।গতকাল মঙ্গলবার সচিবালয়ে ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেয়। বিটিসিএলের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বরাবর এ স্মারকলিপি দিয়েছেন ক্যাজুয়াল কর্মচারীর পক্ষে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।