বিটিসিএলের এমডির নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খবীরুজ্জামানের নিয়োগ বাতিল করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বিটিসিএলের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁর নিয়োগ বাতিল করা হয় বলে সভা সূত্রে জানা গেছে।বিধি অনুযায়ী না হওয়াতেই খবীরুজ্জামানের নিয়োগ বাতিল করা হয়েছে বলে সূত্র জানায়।এ বিষয়ে জানতে চাইলে খবীরুজ্জামান কোনো কথা বলতে রাজি হননি।