বিটিসিএলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: তারানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ রোববার দুপুরে প্রথমবারের মতো বিটিসিএল প্রধান কার্যালয় পরিবর্তনে এসে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের এ আহ্বান জানান।
তারানা হালিম বলেন, ‘বিটিসিএল একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবার মাধ্যমেই এ প্রতিষ্ঠানকে জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে এবং বিটিসিএলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে বিটিসিএলের বদনাম রয়েছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি জানি বিটিসিএলে অনেক মেধাবী কর্মকর্তা আছেন। তাঁরা কর্মদক্ষতা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন বিটিসিএলকে লোকসানের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন।’

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং বিটিসিএলের সদস্যবৃন্দ ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।