বিটিসিএলের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার-খিলগাঁও ফ্লাইওভার নির্মাণকাজের সময় মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর রুটে তিনটি ভূগর্ভস্থ প্রাইমারি (মোট ৩ হাজার ৫০০ জোড়া) কেব্ল কাটা যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)৷ গতকাল বুধবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বলা হয়, গত ১০ জুন এই কেব্ল কাটা পড়ে গেছে৷ এতে উত্তর শাহজানপুর, শহীদনগর, মালিবাগ ও কমলাপুর এলাকায় প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে৷ এ ছাড়া ওয়াসার পয়োনিষ্কাশন-ব্যবস্থা উন্নয়নকাজের সময় গত ২৩ জুন গোড়ান-মাদারটেক রুটে দুটি ভূগর্ভস্থ প্রাইমারি কেব্ল (মোট তিন হাজার) কাটা যায়৷ ফলে নন্দীপাড়া, মাদারটেক ও গোড়ান এলাকার প্রায় ১ হাজার ২০০টি টেলিফোন বিকল হয়ে পড়েছে৷ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কেব্লের মেরামতকাজ শুরু হয়েছে৷ আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়৷ বিজ্ঞপ্তি।