বিটিসিএলের নতুন এমডি গোলাম ফখরুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী
গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারের কর্মকর্তা গোলাম গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী এ নিয়োগের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাঁকে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।