বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিসিএলের সদস্য (পরি-কল্পনা ও উন্নয়ন) মো. আজিজুল ইসলাম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরি-চালক (এমডি) হিসেবে গত ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছেন।আজিজুল ইসলাম ১৯৭৫ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৮ সালে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে (বর্তমানে বিটিসিএল) যোগ দেন। এরপর পর্যায়ক্রমে তিনি প্রতিষ্ঠানটির উপবিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক ও প্রধান কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ৩ অক্টোবর থেকে তিনি বিটিসিএলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপ্তি।