বিটিসিএলের সিবিএ নেতাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে বিটিসিএলের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিবিএ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ চালকসহ ছয়জন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম কওমি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বিটিসিএলের বরিশাল কার্যালয়ের টেলিকম মেকানিক ও সিবিএর বিভাগীয় সাধারণ সম্পাদক মোবারক আলী খান (৪৫), ফরিদ আহমেদ (৩২) ও রুবেল শেখ (২২)।