বিডি-রেড আবাসন মেলার সমাপনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন দিনব্যাপী ১১তম বিডি-রেড আবাসন মেলা আজ শনিবার শেষ হবে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এবারের মেলায় ৩৫টি ডেভেলপার কোম্পানি, সাতটি মেটেরিয়াল কোম্পানি ও একটি গৃহঋণ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ‘এসো সবুজ নগরী গড়ি, প্রাণের শহর প্রাণের মানুষ বাঁচুক বুক ভরা নিঃশ্বাসে’ শিরোনামে এ মেলার আয়োজন করে বিডি-রেড কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেয়র মোহামঞ্চদ মন্জুর আলম।
মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ রাত আটটায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজীর খোরশেদ আলম।