বিডি সি ফুডসের জালিয়াতি নিয়ে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডি সি ফুডসের সনদ জালিয়াতি ধরা পড়ার পর লাইসেন্স বাতিল করে তা আবার ফেরত দেওয়ার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ম ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররেফ হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ২৭ জুলাই গঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর থেকে পাওয়া বার্তায় বিডি সি ফুডস কর্তৃক ম ৎস্যপণ্য রপ্তানি চালানের সঙ্গে দাখিল করা সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। বিডি সি ফুডসের মূল প্রতিষ্ঠান বিডি ফুডস লিমিটেড লন্ডনের দুটি সমুদ্রবন্দর দিয়ে সবজি ও ঘরের মেঝেতে ব্যবহার করা যায়, এমন টাইলস রপ্তানির আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচারের ঘটনায় ধরা পড়ে।