বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি বিডিআর ক্যাম্পে গতকাল সোমবার বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ভবিষ্যতে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধের বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকটি সন্ধ্যা ছয়টায় শেষ হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন বিডিআরের দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার মো. ইরশাদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক আকরামুজ্জামান ও ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মাহফুজ আলম প্রমুখ।