বিডিআর-বিএসএফ ভলিবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৪/৩৯ সাব সীমানা-পিলারের কাছে এই খেলার আয়োজন করে জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়ন।বিকেল চারটার দিকে ভারতের পতিরাম ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিএসএফের ২৫ সদস্যের দলটি হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তারা এবং মাঠে উপস্থিত দর্শকেরা তাদের করতালির মাধ্যমে স্বাগত জানান। বিকেল সোয়া চারটায় খেলা শুরু হয়। খেলায় উভয় বাহিনী ১-১ গেমে ড্র করে। শেষে উভয় বাহিনীর খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের কর্মকর্তারা তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিএসএফের খেলোয়াড় দলটি বাংলাদেশ ত্যাগ করে।এর আগে খেলা শুরুর আগে মাঠে দুই বাহিনীর খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুলা-আল-মামুন, মেজর মেহেদি হাসান ও মেজর মো. জাকির হোসেন এবং ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার, উপ-অধিনায়ক পিকে পংকজ।