বিডিআর-বিএসএফ সমন্বয় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নোহালী রিভারভিউ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিডিআর দিনাজপুর সেক্টর ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সভার কার্যক্রম চলে।আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলিবর্ষণ থেকে বিরত থাকা, সীমান্তে সমন্বিত টহল জোরদার, নিয়মিত পতাকা বৈঠক করার মাধ্যমে সর্বপ্রকার চোরাচালান ও মাদক পাচার রোধে সক্রিয় থাকা এবং বিনা কারণে কাউকে গ্রেপ্তার না করার ব্যাপারে সভায় মতৈক্য হয়। বিডিআরের পক্ষে সভায় নেতৃত্ব দেন বিডিআর দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ্ আহ্মাদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী ইয়াসওয়ান্ত সিং।