বিডিআর-বিএসএফ সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনব্যাপী সম্মেলন আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে। দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মূল আলোচনা কাল বৃহস্পতিবার বিডিআর সদর দপ্তরে শুরু হবে।পাঁচ দিনের আলোচনায় বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল এম রফিকুল ইসলাম। আর ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব। বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা আজ ঢাকায় পৌঁছানোর কথা।