বিডিআর বিদ্রোহ মামলা তদন্ত প্রতিবেদন ১৯ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আগামী ১৯ মে।গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দেয়নি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম এ কে এম এনামুল হক নতুন তারিখ ধার্য করেছেন।