বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত আসামি কাঞ্চন ভট্টাচার্য্য (৫৭) গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাঞ্চনকে কিডনি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর চারটার দিকে তিনি মারা যান। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) অনন্ত কুমার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মর্গে এসআই অনন্ত কুমার জানান, কাঞ্চন কিডনি সমস্যায় ভুগছিলেন। বিডিআর বিদ্রোহ মামলায় তাঁর চার বছরের সাজা হয়েছিল।
ময়নাতদন্ত শেষে কাঞ্চনের মরদেহ তাঁর স্বজনেরা গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিয়ে যান। তাঁর বাবার নাম সাধন ভট্টাচার্য্য।