বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বিলুপ্ত বিডিআরের সদস্য আবদুস সোবহান হাওলাদার (৬৩) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আবদুস সোবহানকে গত রোববার চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। তিনি মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন। তাঁর কয়েদি নম্বর ২০৮৩/এ।