বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিলদার শফিকুল ইসলাম (৫৫) গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে মারা গেছেন। তিনি পিলখানার বিডিআর সদর দপ্তরের ১৩ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর শফিকুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তাঁর ক্যানসার ধরা পড়ে। গত ১৭ জুলাই শফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাঁকে ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।