বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি ১৩ রাইফেল ব্যাটালিয়নের নায়েক মোহাম্মদ হানিফ (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থবোধ করলে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ইদিলপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. ফারুক হোসেন জানান, নায়েক মোহাম্মদ হানিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ এপ্রিল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। গত ৭ নভেম্বর তিনি পিলখানায় স্থাপিত বিদ্রোহ মামলার আদালতে হাজিরাও দেন।