বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিকুল ইসলাম (৪২) নামের বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় শফিকুলকে হাসপাতালে নিয়ে যান কারারক্ষী মো. আলমগীর। শফিকুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তাঁর বাবা আব্দুল খালেক। শফিকুল বিডিআর বিদ্রোহ মামলায় ৪০ বছর সাজাপ্রাপ্ত আসামি।