বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরহাদ হোসেন (৫১) নামে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, সন্ধ্যা সাতটায় অসুস্থ হয়ে পড়লে ফরহাদকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি বিডিআরের হাবিলদার ছিলেন। ফরহাদ চার বছরের সাজাপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তসহ যাবতীয় কাজ শেষ করার পর সঠিক তথ্য ও তাঁর বিস্তারিত ঠিকানা জানা যাবে।