বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত আমজাদ হোসেন ভূইয়া (৫৪) গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে নরসিংদী কারাগারে মারা গেছেন। হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। জেলা কারাগার সূত্রের ভাষ্যমতে, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের সময় আমজাদ হোসেন ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ছিলেন। বিডিআর বিদ্রোহের মামলায় আদালত আমজাদ হোসেনকে পাঁচ বছরের সাজা দেন।পরে তাঁকে নিজ জেলা নরসিংদীর কারাগারে পাঠানো হয়। এখানে সোমবার দিবাগত রাত তিনটায় হঠাৎ আমজাদ হোসেন বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাঁকে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে আমজাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।