বিডিআর বিদ্রোহে আহত আকতারকে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের সময় গুলিবিদ্ধ কিশোর আকতার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুক্রবার তার ফ্লাইট। আকতারের চিকিৎসার জন্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাখ টাকা দিয়েছিলেন। আকতারের বাড়ি বরিশালের মেহেদিগঞ্জে। তারা পাঁচ ভাই বোন। এক আত্মীয়র সূত্রে জীবিকার সন্ধানে দুই বছর আগে ঢাকায় আসে সে। বিডিআর বিদ্রোহের সময় সে ঝিগাতলা বাসস্ট্যান্ডের বটতলায় চা বিক্রি করছিল। হঠাৎ তার বুকের ডান পাশে এবং ডান কাঁধে দুটি গুলি লাগে। এ নিয়ে গত বছরের ৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘সরকার কেন আমার ছেলেটারে সুস্থ করে দেয় না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। রহমান নামে অস্ট্রেলিয়া-প্রবাসী এক লোক তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।