বিডিআর বিদ্রোহে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আবদুস সোবহান হাওলাদার (৬৩) নামের এক আসামি মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবদুস সোবহানের কয়েদি নম্বর ২০৮৩/এ । পটুয়াখালীর বাউফল উপজেলায় তাঁর বাড়ি।
আবদুস সোবহানের ছেলে মিরাজ বলেন, তিনি (সোবহান) দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন। গত রোববার চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আবদুস সোবহান মারা যান।
কারারক্ষী জাকারিয়া হোসেন জানান, এর আগেও সোবহানকে দুবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।