বিডিআর বিদ্রোহে দণ্ডিত সিপাইয়ের কারাগারে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ গতকাল বুধবার সকালে বিডিআর বিদ্রোহ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক সিপাই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
আনোয়ার গাজীপুর সদর উপজেলার পিরোজালী গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি বিডিআর সদরদপ্তরে দাপ্তরিক কাজ করতেন। কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ গতকাল বুধবার সকালে আনোয়ার হোসেন অসুস্থ বোধ করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। বিডিআর বিদ্রোহ মামলায় তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত। ২০১২ সালে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।