বিডিআর বিদ্রোহের নেপথ্যে তারেক জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিডিআর বিদ্রোহের নেপথ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জড়িত ছিলেন। আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন, তদন্তে তা বেরিয়ে আসবে।গতকাল শুক্রবার রংপুরের বদরগঞ্জে জিতেন দত্ত বিজয় মঞ্চে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী প্রয়াত আনিছুল হক চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রয়াত আনিছুল হক চৌধুরী ছিলেন এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা।স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ফজলে রাব্বি, সাংসদ টিপু মুন্সী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান শাহনেওয়াজ আলী, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনসুর আহমেদ প্রমুখ।