বিডিআর বিদ্রোহের মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । তাঁর নাম আবদুল বারেক (৫০)। 

কারাগার সূত্র জানায়, ২৩ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামি বারেককে ঢাকা মেডিকেল কলে​জ হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎ​সাধীন অবস্থায় আজ বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের রমজানবাগ এলাকায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, বারেক ক্যানসার রোগে ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সা করানো হয়। বিডিআর বিদ্রোহ মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়ে​ছিল।