বিডিআর মামলার কৌঁসুলিকে হত্যার হুমকি দিয়ে বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজলকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা নিয়ে গত বুধবার তিনি রাজধানীর হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি বিডিআর প্রধান, সিআইডিসহ সরকারের বিভিন্ন সংস্থাকে জানানো হয়েছে বলে জানা গেছে। কাজল জানান, তাঁর মোবাইল ফোনে পাঠানো বার্তায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং বিডিআর কর্মকর্তা মেজর জাহিদকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তিনি জানান, গত মঙ্গলবার রাত দুইটা ২৯ মিনিটে এবং গতকাল বেলা ১১টা ৪৪ মিনিটে একটি ফোন নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।