বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মো. দেলোয়ার হোসেন তালুকদার মারা গেছেন। বিডিআর সূত্র জানায়, তিনি ভজনপুর কোম্পানি কমান্ডারের দায়িত্বে ছিলেন। গত শুক্রবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা হলে তাঁকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক বাহারাম আলী মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হার্টঅ্যাটাকের কথা উল্লেখ করেছেন। গতকাল ময়নাতদন্ত শেষে তাঁর লাশ চাঁদপুরের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।