বিডিআর সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার নীলডুমুর বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) সদর দপ্তরের একটি নির্মাণাধীন ভবন থেকে আবদুল লতিফ (৩০) নামের এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোনাইগাছ গ্রামে। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শ্যামনগর থানার ওসি আবদুল হাই সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।