বিডিআর হত্যাকাণ্ডের মামলার রায় ৩০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্র্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করা হবে ৩০ অক্টোবর। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে শেষ হয়েছে।
চার বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন।
পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে যুক্তিতর্ক শুনানির পর রায়ের দিন ঠিক করেছেন আদালত।
বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টুসহ পিলখানা হত্যা মামলায় আসামির সংখ্যা ৮৪৭ জন।